বেগুন চাষে স্বাবলম্বী কুষ্টিয়ার রাকিবুল

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

 

Manual7 Ad Code

জাহাঙ্গীর হোসেন জুয়েল কুষ্টিয়া প্রতিনিধি ॥
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের কেশবপুর গ্রামের নবিয়ার রহমান ছেলে রাকিবুল ইসলাম সালামত (৪২) বেগুন চাষ করে আজ স্বাবলম্বী হয়েছেন। তিনি এ বছর উন্নত দেশী জাতের বেগুন চাষ করে সফলতা অর্জন করেছেন। রাকিবুল তার দেড় বিঘা পতিত জমিতে ফাঁপা জাতের বেগুন চাষ করে দারিদ্র্যতা মোচন করেছেন।
বেগুন চাষি রাকিবুল জানান, প্রথমে গ্রামের কৃষকের বেগুন চাষ দেখে নিজেও বাড়ির পাশের পতিত জমিতে বেগুন চাষ করার স্বপ্ন দেখেন। পরে স্থানীয় কৃষি অফিসের পরামর্শ ও পরিবারের সদস্যদের সহযোগিতা নিয়ে দেড় বিঘা জমিতে প্রায় ৫০ হাজার টাকা ব্যয়ে দেশী উন্নত জাতের (ফাঁপা) বেগুনের চাষ করেন। তার জমিতে বেগুনের ব্যাপক ফলন ফলেছে। বাজারে অন্যদের বেগুনের তুলনায় তার বিষমুক্ত বেগুনের চাহিদাও প্রচুর।
আরো জানান, এ পর্যন্ত তিনি দুই লাখ টাকার বেগুন বিক্রি করেছেন। সামনে আরো দুই লাখ টাকার বেগুন বিক্রি করতে পারবেন বলে আশা করছেন তিনি। সপ্তাহে তিনি ক্ষেত থেকে তিন বার ৫ থেকে ৬ মণ করে বেগুন সংগ্রহ করে থাকেন। এবার শুরুতে ৮০০ থেকে এক হাজার টাকা মণে পাইকারি বিক্রি করেছেন। পাইকাররা বাড়িতে এসেই বেগুন কিনে নেন। তবে বর্তমানে বেগুনের বাজার কম থাকায় ৬০০ থেকে ৭০০ টাকায় মণ বিক্রি হচ্ছে। তার দেখাদেখি এখন এলাকা অনেক কৃষক বেগুন চাষে আগ্রহী হচ্ছেন।
স্থানীয় এক কৃষক রহিম বলেন, রাকিবুল বেগুন চাষে সফলতা পেয়েছেন। আমরা জমিতে ধান চাষ করে বছরে যে টাকা আয় করি তার চেয়ে বেগুন চাষে অধিক লাভ করা সম্ভব। তাই আমরা সামনের বছর থেকে বেগুন চাষের সিদ্ধান্ত নিয়েছি।
কুমারখালী উপজেলা কৃষি কর্মকর্তা দেবাশীষ কুমার দাস বলেন, উপজেলায় এবার বেগুন চাষ হয়েছে হাইব্রীড ৯০ হেক্টর জমিতে, উফশী ৪১ হেক্টর জমিতে, মোট ১৩১ হেক্টর জমিতে বেগুন চাষ করা হয়েছে। বেগুন চাষে চাষিদের সার্বিক সহযোগিতা অব্যাহত রয়েছে। রাকিবুল ইসলামের দেখাদেখি এলাকার অনেকেই বেগুন চাষে আগ্রহী হচ্ছেন।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code