

মোংলা (বাগেরহাট):
উপকূলীয় সুবিধাবঞ্চিত জনগণের জীবনমান উন্নয়নে দীর্ঘদিন কাজ করে যাচ্ছে বেসরকারী উন্নয়নমূলক সংস্থা ‘ফ্রেন্ডশিপ’। সংস্থাটি মোংলা উপজেলার শতাধিক নারীদের বিভিন্নভাবে সাবলম্বী করেছেন। এরই মধ্যে উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের ৯০ জন দুঃস্থ্য নারীদের ছাগল, মৌসুম ভিত্তিক বিভিন্ন জাতের সবজির বীজ বিতরণ ছাড়াও ফলজ গাছের বাগান করে দিয়েছে ওই সংস্থাটি।
বুড়িরডাঙ্গার বাসিন্দা তপতি হালদার, ইতি রায়, দেবদি হালদার ও সাথী বিশ্বাস জানান, উন্নয়নমূলক সংস্থা ‘ফ্রেন্ডশিপ’র সহযোগিতায় তাদের ভাগ্য ফিরেছে। তাদের দেওয়া ছাগল পালন করে তারা সাবলম্বী হয়েছেন। তাদের জীবিকার চাহিদা পূরণে এর অবদান অপরসীম বলেও জানান তারা। এছাড়া ‘ফ্রেন্ডশিপে’র দেওয়া সবজি ও ফলজ বীজে লবনাক্ত মাটিতে জৈব পদ্ধতিতে তা উর্বর করে জীবিকা চালাচ্ছেন তারা।
উন্নয়নমূলক সংস্থা ‘ফ্রেন্ডশিপ’ এর প্রজেক্ট ম্যানেজার মোঃ শহিদুল ইসলাম জানান, সমাজে পিছিয়ে পড়া দুঃস্থ্য নারীদের সাবলম্বী করতে তারা সব সময় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। যেসব দুঃস্থ্য নারীদের ছাগলসহ বিভিন্ন ফলজ বীজ বিতরণ করা হয়েছে তা দিয়ে তাদের আয়-রোজগার নিয়মিত করণের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন, সম্পদ বৃদ্ধি এবং সমাজে সু-শাসন যেমন বাল্য বিবাহ রোধসহ পারিবারিক নির্যাতন বন্ধ হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) সকালে বুড়িরডাঙ্গা ইউনিয়নে এসব নারীদের নিয়ে তাদের কার্যক্রমের ধারা বৃদ্ধির একটি উঠান বৈঠক করা হয়। এ সময় তাদের আরও দুঃখ দুর্দাশার কথা শুনে তাদের সহযোগিতা অব্যাহত রাখতে অঙ্গিকার করেন ফ্রেন্ডুশিপ। উঠান বৈঠকে উপস্থিত ছিলেন, ‘ফ্রেন্ডশিপ’র প্রজেক্ট ম্যানেজার মোঃ শহিদুল ইসলাম, আঞ্চলিক সমন্বয়কারী মোঃ আতিকুল ইসলাম, প্রজেক্ট ইনচার্জ মোঃ মোল্লা আসলাম হোসেন, ক্লিনিক সুপারভাইজার মোঃ সেলিম বাসার, ফিল্ড অফিসার শাওন হালদার ও আনোয়ার হোসেন।