শরণখোলা প্রেসক্লাব প্রাঙ্গনে হরিণ চত্বর উদ্ধোধন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

 

Manual7 Ad Code

শরণখোলা (বাগেরহাট) :
বাগেরহাটের শরণখোলা প্রেসক্লাব প্রাঙ্গনে সুন্দরবনের অবয়বে নির্মিত হরিণ চত্বরের আনুষ্ঠানিক ভাবে উদ্ধোধন করেছেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আমিরুল আলম মিলন। বৃহস্পতিবার বিকেলে ফিতা কেটে ওই চত্বরের উদ্ধোধন করেন। এরপর তিনি প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এলাকার উন্নয়ন ও সমস্যা নিয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেন।
ক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন, থানা পুলিশের অফিসার ইনচার্জ এসকে আব্দুল্লা আল সাইদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজমল হোসেন মুক্তা, আওয়ামীলীগ নেতা ইউপি চেয়ারম্যাান মোঃ মোজাম্মেল হোসেন, এমএ রশিদ আকন, আব্দুল হক হায়দার, ইউপি চেয়ারম্যান ও সাংবাদিক আসাদুজ্জামান মিলন, বাবুল দাস, শেখ মোহাম্মদ আলী, নজরুল ইসলাম আকন, আমিনুল ইসলাম সাগর, হুমায়ুন কবির, সাবেরা ঝর্ণা, আঃ রাজ্জাক তালুকদার, আনোয়ার হোসেন, আঃ মালেক রেজা, মনিরুজ্জামান আকন, আসাদুজ্জামান স্বপন, মাহফুজুর রহমান বাপ্পি।
সভায় সংসদ সদস্য এ্যডঃ আমিরুল আলম মিলন বলেন, শরণখোলার উন্নয়ন এবং সুন্দরবনের উপর নির্ভরশীল জনগোষ্ঠিকে বিকল্প পেশায় ফিরিয়ে আনতে পর্যাটন কেন্দ্র গড়ে তুলতে হবে। এজন্য ইতোমধ্যে তিনি কাজ শুরু করে দিয়েছেন। তাই সকলের সহযোগীতা পেলে অচিরেই এর কার্যক্রম শুরু করা যাবে।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code