

চুয়াডাঙ্গা :
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে ব্যাপক হারে আসছে ভারতীয় মহিষ,গরু,ফেন্সিডিল ও মদ। অবৈধ পথে রাতের আঁধারে চোরাকারবারীরা ভারত থেকে গরু-মহিষ নিয়ে আসায় ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয় কৃষকদের মাঠের ফসল। বাংলাদেশ বর্ডারগাড (বিজিবি) ও পুলিশ প্রশাসন নিয়মিত চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে চোরাই পথে আসা, গরু,মহিষ ও মাদক দ্রব্র্য ঁজব্দ ও চোরাকারবারীদের আটক করলে ও থামছে না চোরাচালান। শীত মরসুমে কৃষকদের ক্ষেতে রয়েছে ভুট্টা, আলু, শরিষা, গমের চাষসহ ধানের বীজ তলা। কামারপাড়া, বাড়াদী, মুন্সিপুর, ফুলবাড়ী, ঠাকুরপুরসহ বিভিন্ন সীমান্ত দিয়ে এসব গরু মহিষসহ মাদক আসছে।
চোরাকারবারীরা রাতের আধারে চোরাইপথে মাঠে ক্ষেতে ভিতর দিয়ে আসা গরু মহিষের পায়ের পাড়ায় দলানি চটকানিতে ফসলের গাছ ভেঙ্গে যাওয়ায় ব্যাপক ক্ষতি হচ্ছে। এরফলে ফসলের ফলন অনেককাংশে কুমে যাবে।
দামুড়হুদার ভারত সীমান্তবর্তী বাড়াদী,কামারপাড়া,ও ঠাকুরপুর গ্রামের কৃষক সুজন,আনছার আলী,আঃ হামিদ,মওলা বক্স বলেন, প্রতি রাতে ১০/১২ টি করে গরু,মহিস ক্ষেতের ভিতর দিয়ে আসার ফলে ফলে শতশত বিঘা জমির ভুট্টা, আলু, শরিষা, গম, পিয়াজ ও ধানের বীজ তলা নষ্ট হয়ে লাখ লাখ টাকার ক্ষতি হচ্ছে বলে অভিয়োগ স্থানীয় কৃষকদের।
কার্পাসডাঙ্গার হাফিজুর,নস্কও, খলিলুর রহমান,চান্দু বলেন, কার্পাসডাঙ্গার বাইকুলার মাঠ,পিরপুর কুল্লার মাঠ ও বয়রার মাঠ দিয়ে আসা গরু মহিষ ব্যপক ক্ষতি করছে। সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে ধানের বীজ তলা। ধানের বীজ তলার ভিতর দিয়ে যাওয়া গরু মহিষের দলানি চটকানিতে অর্ধেকের বেশি বীজ তলা নষ্ট হচ্ছে। এতে ধান রোপন ব্যপক ভাবে ব্যহত হবে।