দামুড়হুদায় ভাসমান খাঁচায় মাছ চাষের উদ্বোধন

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual6 Ad Code

চুয়াডাঙ্গা :
চুয়াডাঙ্গার দামুড়হুদারয় মাথাভাঙ্গা নদীতে ভাসমান খাঁচায় মাছচাষের উদ্বোধন করা হয়েছে।সোমবার দুপুরে উপজেলার পারকৃষ্ণপুর মাথাভাঙ্গা নদীর মির্জা সুলতান রাজা সেতুর পশ্চিমপ¦াশে দামুড়হুুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবু এর উদ্বোধন করেন।
দামুড়হুদা উপজেলা পরিষদের আর্থিক সহয়োগিতায় দামুড়হুদা মৎস অধিদপ্তরের ব্যবস্থাপনায় ৫টি খাঁচায় মাছের পোনা অবমুক্ত করে এর উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান। এসময় উপস্থিত ছিলেন পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান এস এম জাকারিয়া আলম, দামুড়হুদা উপজেলা মৎস কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আইযুব আলীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code