মোংলা ইপজেডে নোটিশ ছাড়া চাকরিচুত্য

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

 

Manual2 Ad Code

মোংলা (বাগেরহাট) :
মোংলা ইপজেডে একটি বিদেশী প্রতিষ্ঠানের ১৫৪ জন শ্রমিককে পূর্ব ঘোষিত নোটিশ ছাড়া চাকরিচুত্য করা হয়েছে। প্রতিষ্ঠানটির এমন সিদ্ধান্তের প্রতিবাদে আজ বৃহস্পতিবার দুপুরে ইপিজেড গেটে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা। শ্রমিকদের অভিযোগ-মোংলা ইপিজেডে ‘গোনাজুহাও ফাং সাইন্স এ্যান্ড টেকনোলজি বিডি কোম্পানি লিমিটেড’ নামের চীনা এ প্রতিষ্ঠানটি উৎপাদন কার্যক্রম শুরু হয় গত বছর নভেম্বরে। তখন কম মূল্য বেতনে ৩ শতাধিক শ্রমিক নিয়োগ করা হয় প্রতিষ্ঠানটির সুতা উৎপাদনের কাজে। আর চাকুরিতে যোগদানের ৬ মাস পর তাদের স্থায়ীভাবে নিয়োগ দেয়া কথা থাকলে কর্তৃপক্ষ নানা টালবাহানা করে আসছিল। করোনার লকডাউন ঘোষনার আগে প্রতিষ্ঠানটি কয়েক দফায় দেড় শতাধিক শ্রমিককে নানা অজুহাতে ছাটাই করে। শ্রমিকদের স্থায়ীকরন না করে উল্টো হয়রানী সহ সর্বশেষ গতকাল বৃহস্পতিবার আরও ১৫৪ জন শ্রমিককে চাকরি চুত্য করা হয়। কর্তৃপক্ষের এমন আচরন ও সিদ্ধান্তে শ্রমিকদের মধ্যে তীব্র অসন্তোষ দেয়। ক্ষুব্ধ শ্রমিকরা চাকরি স্থায়ীকরন ও পূনঃনিয়োগের দাবীতে সকাল থেকে দুপুরে পর্যন্ত ইপজেট গেট ও রাস্তায় অবস্থান নিয়ে দফায় দফায় বিক্ষোভ করে। এ সময় ইপিজেডের নিরাপত্তা রক্ষীরা শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। শ্রমিকরা অভিযোগ করেন,আংশিক বেতন ও রিজাইন লেটারে জোরপূর্বক স্বাক্ষর রেখে বের করে দেয়া হয় তাদের। এ প্রতিষ্ঠানে কাজ করতে পঙ্গ হয়েছেন কেউ কেউ। তাদেরও রাখা হয়নি। তবে ৮ কর্মকর্তা রয়েছেন বহাল তবিয়াতে। স্থায়ীকরন ও বেতন বৃদ্ধি করতে হবে আর তাই এ শ্রমিকদের ছাটাই করে নতুন ভাবে ক্যাজুয়েল শ্রমিক নিয়ে ফের প্রতিষ্ঠানটি উৎপাদন শুরু করার প্রচেষ্টায় কর্তৃপক্ষ লিপ্ত রয়েছে শ্রমিকদের অভিযোগ। তবে এ বিষয় ‘গোনাজুহাও ফাং সাইন্স এ্যান্ড টেকনোলজি বিডি কোম্পানি লিমিটেড’ এর প্রধান হিসাব কর্মকর্তা হিরক সরকার বলেন,আমদানী-রফতানী ও উৎপাদন বন্ধ থাকায় শ্রমিকদের ছাটাই করা হয়েছে।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code