দৌলতপুরে প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

কুষ্টিয়া :
কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় প্রতিবন্ধী দিবসে ৪২ জন শারীরিক প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর ২০২০) বেলা ১১টায় দৌলতপুর উপজেলা পরিষদ চত্বরে উপস্থিত প্রতিবন্ধীদের মাঝে এসব হুইল চেয়ার বিতরণ করা হয়। দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে হুইল চেয়ারম্যান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য এ্যাড. আ. ক. ম. সরওয়ার জাহান বাদশাহ্। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন। উপস্থিত ছিলেন দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) মো. আজগর আলী ও দৌলতপুর সমাজ সেবা অফিসার মো. ছানোয়ার আলী। দৌলতপুর সমাজ সেবা কার্যালয়ের ব্যবস্থাপনায় উপস্থিত ৪২ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code