দোল উৎসবের কারনে’ বেনাপোল বন্দরে আমদানি -রফতানি বাণিজ্য বন্ধ

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual5 Ad Code

 

Manual3 Ad Code

বেনাপোল (যশোর):
দোল উৎসবের কারনে ভারতে সরকারী ছুটি থাকায় আগমী কাল সোমবার ভারতের প্রেটাপোল বন্দরের সাথে বেনাপোল বন্দরের সকল প্রকার আমদানি রফতানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে এসময় দু’দেশে মধ্যে পার্সপোট যাত্রীদের যাতায়াত সচল থাকবে।

Manual8 Ad Code

ভারতের প্রেটাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সাধারন সম্পাদক শ্রী কার্তিক চক্রবর্তী জানান, ভারতে দোল উৎসবের কারনে সোমবার সরকারী ছুটি বিধায় ভারত -বাংলাদেশ দু’দেশের মধ্যে সকল প্রকার আমদানি রফতানি বন্ধ থাকবে। তবে মঙ্গলবার সকাল থেকে যথা নিয়মে দু’দেশের মধ্যে আমদানি -রফতানি বাণিজ্য শুরু হবে।

Manual3 Ad Code

বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক মো মামুন কবির তরফদার জানানন, সোমবার দু’ দেশের মধ্যে আমদানি রফতানি বাণিজ্য বন্ধ থাকলেও পার্সপোট যাত্রীদের যাতায়াত স্বাভাবিক তাকবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code