পাইকগাছায় যাচাই-বাছাই করা হচ্ছে উপকারভোগীদের তালিকা

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual4 Ad Code

 

Manual5 Ad Code

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :
পাইকগাছায় করোনা প্রাদুর্ভাবের কারনে প্রণয়নকৃত উপকারভোগীদের তালিকা শতভাগ যাচাই বাছাই নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের এক মতবিনিময় সভা সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়নার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী, বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, সহকারি কমিশনার (ভূমি) মুহাম্মাদ আরাফাতুল আলম, উপজেলা কৃষি অফিসার এএইচএম জাহাঙ্গীর আলম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাশ, ভ্যাটেনারি সার্জন ডাঃ পার্থ প্রতিম রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস। উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস, আলহাজ্ব আব্দুল মজিদ গোলদার, জোয়াদুর রসুল বাবু, রিপন কুমার মন্ডল, কেএম আরিফুজ্জামান তুহিন, আবু জাফর সিদ্দিকী রাজু, কওসার আলী জোয়াদ্দার, গাজী জুনায়েদুর রহমান, এসএম এনামুল হক ও চিত্ত রঞ্জন মন্ডলসহ সংশ্লিষ্ট সকল ট্যাগ অফিসারবৃন্দ। সভায় সংশ্লিষ্ট ট্যাগ অফিসারবৃন্দ জনপ্রতিনিধিদের করা উপকারভোগীদের তালিকার বিভিন্ন ত্রুটি তুলে ধরেন। এসময় নির্ধারিত সময়ের মধ্যে শতভাগ যাচাই-বাছাই কাজ সম্পন্ন করার জন্য ট্যাগ অফিসারদের নির্দেশ দেন ইউএনও জুলিয়া সুকায়না।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code