কার্গো রেলে এলো টাটা মটরসের মিনি ট্রাক

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

বেনাপোল (যশোর) :
ইন্ডিয়া বাংলাদেশের অর্থনৈতিক ইজ্ঞিনগুলির অংশ হিসাবে এই প্রথম বারের মতো ভারতের ১৪০৭ কিলোমিটার রেল পথ পেরিয়ে ভিকেল কার্গো রেলে বেনাপোলে এলো টাটা মটরসের ৫১টি মিনি ট্রাক। ফলে লাগেনি ৫১জন ড্রাইভার,পেট্টাপোল ও বনর্গা পার্কিং চার্জ,কমেছে সময় অর্থ এতেই খুশি ব্যাবসায়িরা
বন্দর সংশ্লিষ্টরা জানান,করোনার এ সময়ে দীর্ঘ সাড়ে তিনমাস বেনাপোল ও পেট্টাপোল স্থলবন্দর দিয়ে ভারতের সাথে আমদানি রফতানি বানিজ্য ছিল বন্ধ। পরে দু দেশের হাইকমিশন ও বানিজ্য মন্ত্রানালয়ের বন্ধুত্বপূর্ন সম্পর্কের কারনে বেনাপোল স্থলবন্দর দিয়ে রেলে ও সড়ক পথে পন্য আমদানি রফতানি শুরু হয়। ট্রেনে একের পর এক নব দ্বিগন্তের সুচনা হয়। মরিচ আদা পেয়াজ-কাচা মাল খাদ্য পন্য কসমেটিকস ইমিটেশন.ইন্ড্রাটিয়াল কাচামাল সহ বিভিন্ন পন্য আমদানি হয় শুরু হয় রেলে। চালু হয় পার্সেল ও কনটেইনার ট্রেন। মঙ্গলববার সন্ধায় ভ্যাকেল রেলে আসলো ট্রাক। গভীর রাত পর্যন্ত বেনাপোল বন্দরে খালাস করা হয় চালানটি। এ যেন রেলের মধ্যেই অন্যসড়ক। যার আমদানি ও রফতানি কারন-৫ টাটা মটরস এস এস যানবাহন।
বাংলাদেশ-ভারত চেম্বার অব কমার্সের পরিচালক মতিয়ার রহমান ও ব্যাবসায়িরা জানান,আমদানি বানিজ্য এটি এশটি মাইলফলক দৃষ্টান্ত হয়ে থাকবে। কারন যুদ্ধের সময় এসব রেলে বহন করায় যায় সমরযান। রেল ওয়াগান থেকে সরাসরি ট্রাক নামছে বন্দরে এটা অর্ভতপূর্ব। রেলে ট্রাক আসায় লাগেনি ৫১ড্রাইভার,পার্কিং চার্জ ও ডেমারেজ।কম সময় ও অর্থে,হয়রানি ছাড়ায় পৌছেছে চালানটি। যেখানে এ চালানটি আসতে ও খালাসে সময় লাগত সপ্তাহেরও বেশী। আর মাত্র একদিনেই আসলো দেশে। লাভবান হলো দুদেশের ব্যাবসায়িরা। কালিতলা পার্কের ঝামেলা থেকে মুক্ত হলো তারা। তবে বেনাপোল রেল ষ্টেশন এলাকায় জায়গা সম্প্রসারন করে দ্রুত ঢালাই,লাইর্টি ং ও নিরাপত্তা বাড়ানোর দাবী তাদের। বেনাপোলের আন্তর্জাতিক রেল ষ্টেশন নির্মানে দু দেশের সরকারের হস্তক্ষেপ কামনা করেন বন্দর সংশ্লিষ্টরা।
বন্দর উপ পরিচালক ট্রাফিক-আব্দুল জলিল জানান,বেনাপোল বন্দর দিয়ে সব ধরনের পন্য আমদানি রফতানিতে সড়কে ও রেল পথে সব ধরনের সহযোগিতা দিচ্ছেন তারা। করোনার সময়ে এক্ষতি পুষিয়ে ও বানিজ্যকে এগিয়ে নিতে দিনরাত কাজ করছে বন্দর কর্তৃপক্ষ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code