কুষ্টিয়ার মীরপুর  ফেন্সিডিল,গাজা উদ্ধার 

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code
 মীরপুর (কুষ্টিয়া) :
কুষ্টিয়ার মিরপুর উপজেলার একটি চেকপোষ্টে ট্রাকে তল্লাশী চালিয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় ট্রাকের চালক রিমনকে গ্রেফতার করেছে পুলিশ। রিমন রাজবাড়ী জেলার ভাবানীপুর গ্রামের লালন শেখের ছেলে। পুলিশ সুত্র জানিয়েছে,‘ করোনা ভাইরাসের কারণে উদ্ভুত পরিস্থিতিতে বাহিরের জেলার জনসাধারণ ও যানবাহন নিয়ন্ত্রণের জন্য  ১০ এপ্রিল হতে কুষ্টিয়া জেলার সীমান্তবর্তী এলাকায় ৮ গুরুত্বপূর্ণ স্থানে সার্বক্ষনিক কুষ্টিয়া জেলা পুলিশ চেকপোস্ট ডিউটি পালন করে আসছে। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে মিরপুর উপজেলার ঝুটিয়াডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কে ঝুটিয়াডাঙ্গা চেকপোস্টে মিরপুর থানা পুলিশ চেকপোস্ট তল্লাশী অভিযান পরিচালনা করছিল। এ সময়  চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা হতে একটি ট্রাক (যার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ন-১৫-৯১৪১) কুষ্টিয়া জেলায় প্রবেশের সময় গতিরোধ করে থামিয়ে তল্লাশি শুরু করে । ট্রাক তল্লাশিকালে ৩৩০ বোতল ফেন্সিডিল এবং ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জড়িত থাকার অপরাধে ট্রাক চালককে গ্রেফতার করে পুলিশ। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন,‘ জেলার সীমান্ত ও প্রবেশ পথগুলোতে পুলিশের কড়া পাহারা বসনো হয়েছে। বাইরে থেকে আসা সকল যানবাহন তল্লাশী করা হচ্ছে। সম্প্রতি সময়ে অনেকেই করোনা পরিস্থিতির সুযোগ নিয়ে গাড়িতে মাদক পাচারের চেষ্টা করছে। জেলায় বেশ কয়েকটি চেক পোষ্টে মাদকসহ হাতেনাতে ধরাও পড়েছে ব্যবসায়ীরা। এরপর থেকে নজরদারি আরো কঠোর করা হয়েছে। এর আগেও কুষ্টিয়া শহরের মঙ্গলবাড়িয়া চেক পোষ্টে পালানোর সময় মটর সাইকেলসহ দুইজনকে গ্রেফতার করা হয় ৯৯৯ পিচ ইয়াবাসহ। তাদের বাড়িও রাজবাড়ী। নারীরাও মাদক পাচার করছে ইদানিং। বিশেষ করে গাঁজাসহ এরই মধ্যে কয়েকজন নারী মাদক ব্যবসায়ী পুলিশের হাতে আটক হয়েছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code