বাগেরহাটে শহীদ জিয়ার ৮৪তম জন্মবার্ষিকী পালিত

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual2 Ad Code

 

Manual6 Ad Code

মোংলা (বাগেরহাট):
বাগেরহাটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৪তম জন্মবার্ষিকী ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে বাগেরহাট শহরের বিএমএ ভবন মিলনায়তনে জেলা বিএনপির আয়োজনে এ আলোচনা সভা ও দোয়া মাহফলি অনুষ্ঠিত হয়।
বাগেরহাট জেলা বিএনপি’র আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক এমপি শেখ মুজিবুর রহমান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম, শেখ কামরুল ইসলাম গোরা, ব্যারিষ্টার শেখ মো. জাকির হোসেন, সৈয়দ নাসির আহম্মেদ মালেক, শেখ আব্দুল আলিম খোকন, এ্যাডভোকেট ফারহানা জাহান নীপা, মিজানুর রহমান, খান মতিয়ার রহমান, মোল্লা ইসাক আলী, জেলা যুবদলের সভাপতি মো. হারুন আল রশিদ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি তরফদার নেওয়াজ মো. গোলাম রসুল, জেলা তাঁতী দলের সদস্য সচিব শেখ জিল্লুর রহমান, মোরেলগঞ্জ পৌর বিএনপির সাধারন সম্পাদক শিকদার ফরিদুল ইসলাম, চিতলমারী উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী মনোয়ার হোসেন, সাধারন সম্পাদক আহসান হাবীব ঠান্ডা ও জেলা যুবদলের সাধারন সম্পাদক সুজাউদ্দিন মোল্লা সুজন। পরে দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিতহয়।
এর আগে নব গঠিত জেলা বিএনপির আহবায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code