মরণোত্তর চক্ষুদান প্রচার চালাতে ভারতীয় ৭ সদস্য বাংলাদেশে

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

বেনাপোল প্রতিনিধি :
বাংলাদেশে মরণোত্তর চক্ষুদানের প্রচার চালাতে ভারতীয় এপেক্স ক্লাবের সৌজন্যে ৭ সদস্যের একটি বাইসাইকেল র‌্যালী ঢাকার উদ্দেশ্যে ৭ দিনের ভ্রমণে এসেছেন।

Manual8 Ad Code

সোমবার রাতে র‌্যালীটি ভারতের পেট্রাপোল দিয়ে বেনাপোল চেকপোস্ট হয়ে পাসপোর্টের আনুষ্ঠানিকতা শেষে মঙ্গলবার ভোরে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছে।

Manual2 Ad Code

র‌্যালীর ক্যাপ্টেন শংকর রক্ষীত জানান, ভারতের প্রতিবেশী ও বন্ধু প্রতীম দেশ বাংলাদেশ। মানবিক মূল্যবোধ থেকে তাই এ ধরনের প্রচারে বাংলাদেশে এসেছেন। এখানকার গ্রাম, গঞ্জ ও শহরে প্রচার ছড়িয়ে দিবেন মরণোত্তর চক্ষুদানের বিষয়ে। এ প্রচার, প্রচারণার মাধ্যমে মানুষ কিছুটা হলেও সচেতন হবে। আগামী ০৯ মার্চ তারা প্রচারণা শেষে ভারত ফিরে যাবেন।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক মহসিন আলী জানান, ভারতীয় সাইকেল র‌্যালী ইমিগ্রেশনে পৌঁছালে তারা তাদের পাসপোর্টের সব ধরনের কাজ দ্রুত সম্পন্ন করেছেন।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code