জীবননগরে অসহায়দের পাশে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

এম আর বাবু, জীবননগর (চুয়াডাঙ্গা):
করোনা ভাইরাসে বিস্তার রোধে জীবননগর উপজেলায় সকল প্রকার কাজকর্ম ও হাট-বাজার বন্ধ রয়েছে। এ কারণে দিন মজুর ও অসহায় মানুষেরা কাজ করতে না পেরে তাদের পরিবার পরিজন নিয়ে বাড়িতে একপ্রকার মানবেতরভাবে জীবন যাপন করছে। অসহায় এ সকল মানুষদের পাশে এসে দাঁড়িয়েছে সরকার, জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন ও ব্যাক্তি।
উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলাম জানান, এ উপজেলায় ইতিমধ্যে ৭ হাজার ২০০ পরিবারকে করোনা উপলক্ষে সরকারি ভাবে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। সরকারের এ কার্যক্রম অব্যাহত রয়েছে। চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগরের ব্যাক্তিগত তহবিল হতে এ উপজেলার প্রায় ২ হাজার পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। এ ছাড়াও চুয়াডাঙ্গা জেলা পুলিশ, জীবননগর থানা পুলিশ, এসএসসি ১৯৯৪ ব্যাচ, যুবলীগ কর্মী ফয়সার ইকবাল, সাবেক ব্যাংকার ফারুক হোসেন, পৌরসভার ৮ নং ওয়ার্ডের যুবসমাজ ও সাথী অটো রাইচ প্রাইভেট মিলস্ লিমিটেডের উদ্যোগে শুক্রবার অসহায় মানুষদের মাঝে চাল, ডাল, লবন, তেল, আলু, পেঁয়াজ, মরিচ, সাবান, হলুদ ও ডিম বিতরণ করা হয় বলে সাথী অটো রাইচ মিলের ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক এসকে লিটন জানিয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code