করোনা প্রতিরোধে পুলিশের সতর্কতামূলক প্রচারনা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

দেবহাটা (সাতক্ষীরা) :
দেবহাটায় করোনা প্রতিরোধে সর্বসাধারনের অবশ্য পালনীয় বিষয় ও শর্তসমূহ সম্পর্কে দেবহাটা থানা পুলিশের পক্ষ থেকে বৃহষ্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে সতর্কতামূলক প্রচারনা অনুষি।টত হয়েছে। শুরুতে দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহার নেতৃত্বে একটি প্রচারনামূলক র‌্যালী উপজেলার বিভিন্ন এলাকা ও সড়ক প্রদক্ষিন করে। র‌্যালীতে একটি ব্যানারে সর্বসাধারনের করোনা বিস্তার রোধে অবশ্য পালনীয় শর্তগুলো লিখে সেগুলো পালনের জন্য সবাইকে আহবান জানানো হয়। পরে উপজেলার গাজীরহাট, সখিপুর, পারুলিয়া ও কুলিয়াসহ বিভিন্ন এলাকায় প্রচারনার পাশাপাশি প্রত্যেকটি দোকানে ক্রেতা ও বিক্রেতাদের মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখাসহ বিভিন্ন বিষয়ে সতর্ক করা হয়। এসময় দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা ছাড়াও ওসি (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্র, দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতি নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মুজিবর রহমান, সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরী, এসআই আবু হানিফ, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামসহ থানার সকল অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় ওসি বিপ্লব কুমার সাহা সকলকে সরকারের সকল নির্দেশনা মেনে চলার আহবান জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code