শরণখোলায় কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ক্রয়

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual6 Ad Code

 

Manual1 Ad Code

শরণখোলা (বাগেরহাট) :
বাগেরহাটের শরণখোলায় খাদ্য বিভাগ কর্তৃক কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ক্রয়ের কার্যক্রম শুরু হেয়েছে। সোমবার সকাল ১১টায় খাদ্যগুদাম প্রাঙ্গনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহীন আনুষ্ঠনিক ভাবে ধান ক্রয়ের উদ্ধোধন করেন। এসময় উপজেলা খাদ্য কর্মকর্তা কুমুদ চন্দ্র মল্লিক, ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা সাইফুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।
উপজেলা খাদ্য কর্মকর্তা জানান, প্রতিজন কৃষকের কাছ থেকে মনপ্রতি এক হাজার চল্লিশ টাকা দরে সর্বোচ্চ তিন টন ধান ক্রয় করা হবে। তবে ওই ধান শুকনা ও চিটামুক্ত মানসম্পন্ন হতে হবে। শরণখোলা উপজেলার মোট ৫৯০ জন লটারীর মাধ্যমে তালিকা ভুক্ত কৃষকের কাছ থেকে আগামী ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত ৮২৩ টন ধান পর্যায়ক্রমে ক্রয় করার লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে বলে তিনি জানান।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code