ফকিরহাটে কৃষকদের মাঝে ধান কাটার রিপার মেশিন বিতরণ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে কৃষকদের উদ্বুদ্ধ ও সহযোগিতা করার জন্য উপজেলা কৃষি অফিসের উদ্যোগে বৃহস্পতিবার বিকেল ৩টায় উপজেলা পরিষদ চত্ত্বরে কৃষকদের মাঝে ধান কাটার রিপার মেশিন বিতরণ করেন। শ্রমিকের স্বল্পতায় যাতে কৃষকদের সমস্যা না হয় তার জন্য ধান কাটার জন্য এদিন মোট ৫টি রিপার মেশিন বিতরণ করা হয়েছে। কৃষকদের মাঝে প্রধান অতিথি হিসেবে মেশিন বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নাছরুল মিল্লাতের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন, সদর ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নয়ন কুমার সেন, উপ-সহকারি কৃষি কর্মকর্তা সুমন বাগচী, দেবদাশ বালা প্রমূখ। এ পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে মোট ৭টি রিপার মেশিন বিতরণ করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code