শ্রীপুর উপজেলা বিএনপির উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

 

Manual2 Ad Code

শ্রীপুর,মাগুরা:
মাগুরার শ্রীপুর উপজেলা বিএনপির উদ্যোগে কর্মহীন,দুস্থ ও অসহায় এবং হত-দরিদ্র জনগোষ্ঠীর মাঝে চাউল, ডাউল, তেল, চিনি সেমাই ও সাবানসহ বিভিন্ন ধরণের উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বুধবার (২০ মে) দুপুরে লাঙ্গলবাঁধ বাজারে এ ত্রাণ সমাগ্রী বিতরণ করা হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ও বিগত সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনের বিএনপি প্রার্থী মনোয়ার হোসেন খানের সার্বিক সহযোগিতায় করোনা ভাইরাসের কারণে উপজেলার প্রায় এক হাজার লোকের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরোর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির আহবায়ক আলী আহম্মেদ, যুগ্ম-আহবায়ক আলমগীর হোসেন, মাগুরা পৌর বিএনপির আহবায়ক খান মাহমুদ হাসান কিজিল, সদর উপজেলা বিএনপির আহবায়ক মোঃ কুতুবউদ্দিন, শ্রীপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শিকদার মঞ্জুর আলম, সাধারণ সম্পাদক মুন্সী রেজাউল করিম, যুুগ্ম-সম্পাদক খন্দকার আশরাফুল ইসলাম নালিম, সাংগঠনিক সম্পাদক মোল্যা খলিলুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মুন্সী জাহাঙ্গীর হোসেন, ছাত্রদল নেতা সোহেল মুন্সীসহ প্রত্যেক ইউনিয়ন থেকে আগত বিএনপি’র সভাপতি, সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code