সড়কের উন্নয়ন কাজে কোন অনিয়ম সহ্য করা হবেনা বাগেরহাটের রামপালে কেসিসি মেয়র

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

মল্লিক টিপু সুলতান, বাগেরহাট থেকে
আমাদের সরকার গ্রামীন অবকাঠামো উন্নয়ন ও গ্রামীন মানুষের কল্যানে যে ভাবে কাজ করে যাচ্ছে , এর আগে কোন সরকার গ্রামীন অবকাঠামো উন্নয়নে এত কাজ করেনি। কারন আমরা বিশ^াস করি , গ্রাম উন্নত হলে দেশ উন্নত হবে। আর এ লক্ষ সামনে নিয়ে আমাদের সরকার কাজ করছে। গ্রামীন অবকাঠামো নির্মানে যাতে কোন অনিয়ম না হয়, সে ব্যাপারে স্থানীয় প্রকেীশল দপ্তর সহ ঠিকাদারী প্রতিষ্ঠানকে তিনি সতর্ক করে বলেন, রাস্তা নির্মানে কোন অনিয়ম করা হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। শনিবার সকাল ১১টায় বাগেরহাটের রামপালের শ্রীফলতলার নিউমার্কেট টু উপজেলা লাইভষ্টক অফিস পর্যন্ত রাস্তার কাজ পরিদর্শনের সময় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ¦ তালুকদার আঃ খালেক এ সব কথা বলেন। তিনি আরো বলেন যে, সরকারী জায়গাতে কারো কোন অবৈধ স্থাপনা করা উচিৎ নয়। সরকারী জায়গায় কোন স্থাপনা থাকলে তা তিনি দ্রুত সরিয়ে নেয়ার আহবান জানান। উল্লেখ্য আইআরআই বিডি-২ প্রকল্পের আওতায় ২কোটি ৭৯লক্ষ টাকা ব্যায়ে এ রাস্তা নির্মানের কাজ শুরু হয়েছে। রাস্তা পরিদর্শনের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা নির্বাহী অফিসার তুষ্ও কুমার পাল,ভাইচ চেয়ারম্যান নুরুল হক লিপন,উপজেলা প্রকৌশলী গোলজার হোসেন সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code