ফকিরহাটে কৃষকদের বিভিন্ন প্রকারের বীজ ও সার বিতরন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

ফকিরহাট (বাগেরহাট) ঃ
বাগেরহাটের ফকিরহাটে করোনা দুর্যোগের কারনে কৃষকরা বাইরে বের না হয়ে বাড়ির আঙ্গিনায় সবজী চাষ করার লক্ষ্যে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কৃষক-কৃষাণীদের মাঝে বিভিন্ন প্রকারের বীজ ও সার বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১০টায় উপজেলা কৃষি অফিস চত্ত্বরে বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার মোছা: নাসরুল মিল্লাত। প্রধান অতিথি হিসেবে বীজ ও সার বিতরন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ। এসময় উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা নয়ন কুমার সেন, উপ-সহকারি কৃষি কর্মকর্তা নীল রতন রায়, শেখ বিল্লাল হোসেন, বিপ্লব কুমার দাশ, একরামুল কবীর, সুমন বাগচী, বিপুলপাল সহ কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন। কৃষি অফিস সুত্রে জানা গেছে, এদিন ২০জন কৃষকের মাঝে প্রণোদনা সরুপ কেজি করে উফশী আউশ ধানের বীজ, ১ কেজি এমওপি সার দেয়া হয়েছে। ১৪০ আউশ চাষীদের মাঝে কেচি করে কেচি করে উফশী ধানের বীজ বিতরণ করা হয়। এছাড়াও ৬০জন চাষীর মাঝে শষা, ডাটা,ধেরশ ও পুইশাকের বীজ বিতরণ করা হয়। মোট ৩৬০জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হবে। জানা গেছে, করোনা দুর্যোগের কারনে কৃষকরা বাইরে না বের হয়ে বাড়ীর আঙ্গিনায় সবজী চাষ করতে পারে তার জন্য এইসব বিতরণ করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code