বাইডেন হোয়াইট হাউজে আনছেন সেই রাইসকেও

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনে যেন বারাক ওবামার আমালের ছায়াই দেখা যাচ্ছে। একে একে অনেকেই তিনি তার প্রশাসনে বসাচ্ছেন।

এবার ওবামা আমলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ৫৬ বছর বয়সী সুসান রাইসকে নিয়ে আসছেন হোয়াইট হাউজে। নতুন প্রশাসনে দায়িত্ব দিচ্ছেন তাকে।

Manual5 Ad Code

অভ্যন্তরীণ নীতি বিষয়ক শীর্ষ উপদেষ্টা এবং হোয়াইট হাউসের অভ্যন্তরীণ নীতি বিষয়ক কাউন্সিলের পরিচালক হিসেবে রাইসকে বেছে নিয়েছেন বাইডেন।

Manual8 Ad Code

বাইডেন এখন পর্যন্ত তার প্রশাসনের কর্মকর্তা হিসেবে যাদের নিয়েছেন তাদের প্রায় সবারই অভিজ্ঞতার ঝুলি বেশ সমৃদ্ধ। অধিকাংশই বারাক ওবামা প্রশাসনেও বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন।

Manual1 Ad Code

পররাষ্ট্র দপ্তরে অভিজ্ঞতাসম্পন্ন রাইস ওবামা আমলে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ছিলেন। কৃষ্ণাঙ্গ এই নারী বাইডেনের রানিংমেট হওয়ার দৌড়েও ছিলেন।

Manual3 Ad Code

বাইডেনের ঘনিষ্ঠরা বলছেন, নবনির্বাচিত প্রেসিডেন্ট তার প্রশাসনের কর্মকর্তা বাছাইয়ের ক্ষেত্রে পররাষ্ট্র ও অভ্যন্তরীণ নীতিতে দক্ষতাকে আলাদা করে না দেখে অভিজ্ঞতা এবং বিশ্বস্ততাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code