কুয়েতের সাবেক আমিরের জ্যেষ্ঠ পুত্রের মৃত্যু

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: কুয়েতের প্রয়াত আমির শেখ সাবাহ আল আহমদ আল জাবের আল সাবাহ’র জ্যেষ্ঠ পুত্র শেখ নাসের সাবাহ আল সাবাহ মারা গেছেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কুনা খবরটি নিশ্চিত করেছে। কুয়েতের সংস্কারপন্থী শেখ নাসেরের বয়স হয়েছিল ৭২ বছর। কুয়েতের প্রতিরক্ষামন্ত্রী ও উপ প্রধানমন্ত্রীসহ বিভিন্ন সরকারি পদে দায়িত্ব পালন করেছেন শেখ নাসের। সেপ্টেম্বরে বাবা শেখ সাবাহ আল আহমদ আল জাবের আল সাবাহ’র মৃত্যুর পর সেদেশের আমির হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তার চাচা। যুবরাজ হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন শেখ নাসের। তার মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। তবে দুই বছর আগে ফুসফুসের টিউমার অপসারণের পর থেকে অসুস্থ ছিলেন তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code