করোনার মুখে খাওয়ার ওষুধ ‘মলনুপিরাভির’ ব্যবহারের অনুমোদন

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ করোনাভাইরাসের চিকিৎসায় মুখে খাওয়ার নতুন ওষুধ ‘মলনুপিরাভির’ জরুরি ব্যবহারের অনুমতি দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।

সংশ্লিষ্ট সূত্র যুগান্তরকে জানিয়েছে, করোনার নতুন ওষুধ মলনুপিরাভির উৎপাদনের জন্য ইতোমধ্যে স্কয়ার, বেক্সিমকো, রেনেটা ও বিকন ফার্মাসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান ওষুধটি উৎপাদন ও বাজারজাত করতে ঔষধ প্রশাসন অধিদপ্তরে আবেদন করেছে।

Manual8 Ad Code

বিষয়টি নিশ্চিত করে অধিদপ্তরের উপপরিচালক মো. সালাউদ্দিন যুগান্তরকে বলেন, ‘যেসব প্রতিষ্ঠান আবেদন করেছে দীর্ঘদিন ধরে তারা ওষুধটি উৎপাদনের চেষ্টা করছে। আমরা সব কিছু দেখে খুব শিগগির অনুমতি দিতে যাচ্ছি। এটি হলে বাজারজাত করতে কোনো সমস্যা হবে না।’

Manual7 Ad Code

ঔষধ প্রশাসন অধিদপ্তর সূত্র আরও জানায়, মলনুপিরাভির উৎপাদনে অন্তত ১০টি উৎপাদক প্রতিষ্ঠান আবেদন করেছে। প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা যাচাই-বাছাইয়ের কাজ চলছে।

জানা গেছে, গতকাল সোমবার বেসরকারি ওষুধ কোম্পানি বেক্সিমকো অনুমোদন পেয়েছে। আজ আরও কয়েকটি প্রতিষ্ঠানের পাওয়ার কথা রয়েছে।

Manual6 Ad Code

প্রসঙ্গত করোনাভাইরাস চিকিৎসায় টিকা ছাড়া এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো ওষুধ নেই। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের মার্ক অ্যান্ড রিজব্যাক বায়োথেরাপিউটিকের তৈরি করোনার চিকিৎসায় মুখের খাওয়ার ওষুধ মলনুপিরাভির ব্যবহারের অনুমোদন দেয় যুক্তরাজ্য সরকার। দেশটির চালানো ট্রায়ালে এই ওষুধ সেবনে করোনায় মৃত্যু হার কমবে বলে প্রমাণিত হয়েছে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code