বাইডেনের জয় ঠেকানোর চেষ্টা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের জয় উল্টে দেওয়ার শেষ চেষ্টা করবেন ডোনাল্ড ট্রাম্পের সমর্থক ও রিপাবলিকান সিনেটরদের একাংশ। তারা ঘোষণা করেছেন, সিনেট নেতৃবৃন্দের বিরুদ্ধে বিদ্রোহ করে জো বাইডেনের বিজয়ের আনুষ্ঠানিক প্রত্যয়ন আটকে দেওয়ার চেষ্টা করবেন। খবরে বলা হয়েছে, বুধবার তারা এই চেষ্টা করবেন। ওই দিনমার্কিন কংগ্রেসের দুই কক্ষ- প্রতিনিধি পরিষদ ও সিনেট; একটি যৌথ অধিবেশনে বসবে এবং প্রতিটি অঙ্গরাজ্যের ইতোমধ্যে প্রত্যয়ন করা ইলেক্টোরাল কলেজ ভোটগুলো গণনা করে প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code