

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ রোধে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীদের ব্যবহারের জন্য পারসোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট (পিপিই) প্রদাণ করেছেন সাংবাদিক মোঃ নূর আলম শেখ। মঙ্গলবার দুপুর একটায় পিপিইগুলো দৈনিক পূর্বাঞ্চল’র মোংলাস্থ নিজস্ব সংবাদদাতা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নূর আলম শেখ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জীবিতেষ বিশ্বাসের কাছে হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন ডাঃ মলয় মল্লিক, স্বাস্থ্যকর্মী বাবুল হোসেন ও মোঃ জাহিদ হোসেন প্রমূখ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জীবিতেষ বিশ্বাস পিপিই বিতরণ করায় কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সরকার এবং জনগণের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে প্রাণঘাতী করোনা ভাইরাস কোভিড-১৯ প্রতিরোধ করা সম্ভব হবে। সাংবাদিক মোঃ নূর আলম শেখ এর আগে চিকিৎসক ছাড়াও সাংবাদিক, ইমাম, মৃতদের দাফনের সাথে যুক্ত ব্যক্তিদের মধ্যেও করোনাভাইরাস মোকাবেলা করার ড্রেস পিপিই বিতরণ করেছেন।