শার্শায় ভ্রাম্যমান আদালতের অভিযান : ১ লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

বেনাপোল (যশোর)
যশোরের শার্শা উপজেলার নাভারনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
(০৬ জানুয়ারি) সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নাভারনের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনাকারী শার্শা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম চৌধুরী জানান, নাভারণ বাজারের বিভিন্ন ধরণের পাঁচটি প্রতিষ্ঠানের উপর ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে দেখা যায়, মিষ্টির দোকান অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি এবং ১২০গ্রাম ওজনের মোড়ক ব্যবহার করছে এবং খাবারের হোটেল মূল্য তালিকা প্রদর্শন করে নাই। এই অপরাধে সৈয়দ হোটেলকে ১০ হাজার এবং সাতক্ষীরা ঘোষ ডেয়ারিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে নাভারনের বেকারিগুলো অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন ও মজুদ করছে। এই অপরাধে একতা বেকারীকে ৪০ হাজার এবং আশিকুর বেকারীকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে ফার্মেসীতে অভিযান চালালে সেখানে মেয়াদউত্তীর্ণ অনেক ঔষধ পাওয়া যায়। এই অপরাধে মুকুল ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।
এই পাঁচটি প্রতিষ্ঠানকে আগামী ১মাসের মধ্যে সব কিছু ঠিক করে নেওয়ার নির্দেশনা প্রদান করা হয় এবং সকল প্রকার ভেজাল ও অনিয়মের উপর উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code