ঝিনাইদহে আবাদী জমিতে খাল খনন সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

 

Manual2 Ad Code

এস আই মল্লিক, ঝিনাইদহ॥
ঝিনাইদহে আবাদী জমিতে বিএডিসি কর্তৃক খাল খননের সিন্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ করেছে এলাকাবাসী। বুধবার সকালে সদর উপজেলার পরিষদ চত্বরে সিন্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ কর্মসূচী পালিত হয়। এসময় সদর উপজেলার বাগডাঙ্গা, নাচনা, বদনপুর ও হামদরডাঙ্গা গ্রামের শত শত কৃষক অংশ নেয়।
বাগডাঙ্গা গ্রামের কৃষক মকলেচুর রহমান নামের এক কৃষক জানান, ৪ গ্রামের মাঝে অবস্থিত বিলে খাল খননের সিন্ধান্ত নিয়েছে। খাল খনন করা হলে আবাদী জমি নষ্ট হবে।
নাচনা গ্রামের জাহিদুল ইসলাম বলেন, বর্তমানে আমাদের জমিতে ৩ টি ফসল হয়। সরকার যে খাল খননের সিন্ধান্ত গ্রহণ করেছে তাদের আমাদের জমির ফসল হবে না। অনেকেই ৫ বা ১০ কাঠা জমি আছে। সেখানে খাল খনন করা হলে অনেকে না খেয়ে মরবে।
বিক্ষোভ থেকে কৃষকরা খনন না করার দাবি জানান। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্বারকলিপি পেশ করেন।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code