শৈলকুপায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও র‌্যালী

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

শৈলকুপা (ঝিনাইদহ) :
ঝিনাইদহের শৈলকুপা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল’র আয়োজনে রবিবার বেলা ১২ টায় কবিরপুর বঙ্গবন্ধু ম্যুরালের পাদদেশে বিভিন্ন দাবীতে মুক্তিযোদ্ধাদের এক মানববন্ধন ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল এর সাবেক কমান্ডার মনোয়ার হোসেন মালিথার নেতৃত্বে উপজেলার সকল মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে এ কর্মসূচি পালিত হয়। প্রস্তাবিত মুক্তিযোদ্ধাদের নাম গেজেট ভূক্ত করা, মুক্তিযোদ্ধাদের লোন দেয়ার নামে চাঁদাবাজি বন্দ ও রাজাকার মুক্ত মুক্তিযোদ্ধা তালিকা বাস্তবায়নের দাবীতে এ মানব বন্ধন ও র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালীটি উপজেলা মুক্তিযোদ্ধা কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্বরে শেষ হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code