অবশেষে শরণখোলার সেই ডাক্তারের বদলির আদেশ প্রত্যাহার

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual6 Ad Code

 

Manual3 Ad Code

শরণখোলা (বাগেরহাট) :
অবশেষে এলাকাবাসীর দাবীর মুখে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্য পরায়ন ডাঃ সিরাজুল ইসলামের বদলির আদেশ প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার দুপুরে বাগেরহাটের সিভিল সার্জন ডাঃ হুমায়ুন কবির এ খবর নিশ্চিত করেন। তবে বৃহস্পতিবার বিকেল থেকে ডাঃ সিরাজুল ইসলামের বদলির আদেশ প্রত্যাহারের খবর মৌখিকভাবে ছড়িয়ে পড়ে।
করোনা সংকটের সময়ে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাত্র পাঁচজন ডাক্তার মধ্যে থেকে গত ৩১ মার্চ ডাঃ সিরাজুল ইসলামকে বাগেরহাট সদরে বদলি করা হয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ফরিদা ইয়াসমিন ষড়যন্ত্র করে ওই বদলির আদেশ করিয়েছেন এমন খবরে এলাকাবাসী বিক্ষুব্দ হয়ে ওঠেন। গত বৃহস্পতিবার বদলির আদেশ প্রত্যাহারের দাবীতে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার-নার্সরা মানববন্ধন করে প্রতিবাদ জানায়।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code