কুষ্টিয়া আবারো পদ্মায় ভাঙন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

জাহাঙ্গীর হোসেন জুয়েল, কুষ্টিয়া :
পদ্মা নদীর কুষ্টিয়া অংশে আবারো নদী ভাঙন দেখা দিয়েছে। একের পর এক ঢেউ এসে নদী গর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি, বসত বাড়িসহ অনান্য স্থাপনা। ইতিমধ্যেই ঘরবাড়ি ও ফসলি ক্ষেত নদীতে হারিয়ে সর্বশান্ত প্রায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়ীয়া সবজিপাড়া এলাকার হাসান আলী। সর্বনাশা পদ্মা তার ফসলি জমি গ্রাস করে নিয়েছে। ঘরবাড়ি সরিয়ে নিলেও সেটাও আবারও ভাঙনের কবলে পড়ার আশঙ্কা রয়েছে।
স্থানীয় হাসান আলী জানান, গত বছর এই নদীর ভাঙনে বাড়ি ঘর পানিতে চলে গেছে। এবারও একই অবস্থা প্রায়। তাই আগে ভাগেই ঘরটা সরিয়ে নিয়েছি। এক বিঘা জমিতে ভুরা ছিলো। ফসলসহ পুরো জমিই পানির নিচে। প্রতিবছরই এমনটা হয়। আমরা নদী পাড়ের মানুষের কি কোন স্থায়ী আশ্রয় হবে না? সবাই আসে, দেখে যায় কাজের কাজ কিছুই হয় না।
একই এলাকার আব্দুর রশিদও এক বিঘা জমি হারিয়েছে এবার। তার জমিতে ভুট্টা ছিলো। হঠাৎ নদী ভাঙন শুরু হয়। এই বৃষ্টির ফলে নদীতে পানি বেড়ে এই অবস্থা। আমার এক বিঘা জমিতে ভুট্টা ছিলো। সেটা এই নদীতে চলে গেছে। ১০ কাঁঠা জমি হারিয়েছে একই এলাকার আব্দুল হকও। জমি গেছে তাতে কোন দুঃখ নেই। জীবন তো বেঁচে গেছে। নদী ভাঙনে বাড়ি ঘর সবই হারাতে বসেছি। জমি দিয়ে আর কি করবো। শুধু আমি না এই নদীর পাড়ে বেশিরভাগ মানুষের সহায় সম্বল হারিয়ে যাচ্ছে এই নদীর ভাঙনের কারণে।
এদিকে ভাঙন কবলীত এলাকা থেকে মাত্র ২০ ফিট দুরেই রয়েছে বাঁধ। এমন চলতে থাকলে বাঁধও নদী গর্ভে চলে যাবে বলে মনে করছেন স্থানীয়রা। তাদের দাবি দ্রুত সরকারিভাবে স্থায়ী কোন পদক্ষেপ গ্রহণ করা উচিত।
তালবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান জানান, পানি বৃদ্ধির কারণে তালবাড়ীয়ার ঐ এলাকা জুড়েই নদী ভাঙন দেখা দিয়েছে। বিষয়টি আমরা পানি উন্নয়ন বোর্ডকে অবগত করেছি।
কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পীযুষ কৃষ্ণ কুন্ডু জানান, গতবছর যেখানে আমরা বাধ নির্মাণ করেছিলাম তার পাশেই ভাঙন দেখা দিয়েছে। বিষয়টি আমরা শুনেছি। সরোজমিনে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code