বেনাপোলে আগাম শুরু হয়েছে ধান কর্তন

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

এম এ রহিম,বেনাপোল। যশোরের শার্শা-

Manual4 Ad Code

বেনাপোলে চলতি বোরো মৌসুমে ঝড়বৃষ্টিতে ক্ষতির আশংকায় আগাম ধান কর্তন শুরু হয়েছে। তবে করোনার কারনে শ্রমিক সংকটে দিশেহারা কৃষক। ক্ষতি পোষাকে মাঠে নেমেছে তারা। বাম্পার ফলনে স্বস্তি খুজছে চাষীরা। ব্যাস্ত সময় পার করছেন কৃষক কৃষানীরা।
মাঠে মাঠে ধানের সুগন্ধে মাতোয়ারা কৃষকেরা। সোনালী ফসল ঘরে তুলতে ব্যাস্ত সময় পার করছেন তারা। অধিকাংশ জমিতে ফলেছে বাম্পার ফলন। প্রকৃতির বৈরী আবহাওয়ার কারনে ঝড় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয় ধান। তাইতো মাঠে মাঠে চলছে ধান কাটা বাধা ও মাড়াইয়ের উৎসব। করোনা অনেক চাষীর বাধা হয়ে দাড়িয়েছে। লকডাউনের কারনে কম আসছে বাহিরের শ্রমিক। ফলে দু:শ্চিন্তায় কৃষকেরা।
এবার ফলেছে বাম্পার ফলন। তবে শ্রমিক সংকটে দিশেহারা কৃষকেরা। ধানের দাম বৃদ্ধিসহ সরকারের সহযোগিতা চান তারা
চলতি মৌসুমে ধান কাটা শুরু হয়েছে। চাষীরা ফলন পেয়েছে ভাল। সন্তষ্ট কৃষক ও কৃষি বিভাগ। সরকারিভাবে লটারীর মাধ্যমে ক্রয় করা হবে ধান। ফলে ক্ষতি পুশিয়ে উপকৃত হবে চাষী। বাড়বে ধানের দাম কুৃষকের মুখে ফুটে উঠবে হাসি আশা কৃষি বিভাগের-
উপজেলা কৃষি কর্মকর্তা-সৌতম কুমার শীল জানান,উপজেলায়২৩হাজার৫শ হেক্টর জমিতে বোরো ধান আবাদের তার্গেট নিয়ে চাষ হয়েছে ২৪হাজা৭শ হেক্টর। ফলনে খুশি চাষী। কৃষকের নতুন ধান চাষে প্রশিক্ষন পরামর্শ ও সহযোগিতা দিচ্ছেন তারা।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code