তামাক কোম্পানীর ৫ হাজার টাকা জরিমানা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

মেহেরপুর প্রতিনিধি :
জনসমাগম ঘটিয়ে তামাক ক্রয় করার অপরাধে আকিজ টোব্যাকোর এজিএম ইকবাল হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা (অর্থদন্ড) করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর আড়াই টায় গাংনী উপজেলার বামুন্দী আকিজ টোবাকোর তামাক ক্রয় কেন্দ্রে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে এ অর্থদন্ড করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: ইয়ানুর রহমান।
এসময় বাইরের জেলার চাষীর তামাক ক্রয় ও জনসমাগনে নিষেধাজ্ঞা জারি করা হয়।

Manual1 Ad Code

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: ইয়ানুর রহমান জানান, বামুন্দীতে অবৈধভাবে আকিজ কোম্পানীর পক্ষ থেকে জনসমাগম করে তামাক ক্রয় করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি বাইরের জেলার তামাক ক্রয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

সরেজমিন ঘুরে দেখা গেছে, স্থানীয় জোহা নামের এক ব্যক্তির তত্বাবধায়নে তামাক ক্রয় চলছিলো। বামুন্দী জনতা ব্যাংকের পিছনে টিন শেড তৈরি করে ঢাকা টোব্যাকোর নামে তামাক ক্রয় করার কথা বলা হলেও প্রকৃত পক্ষের জাপান টোব্যাকোর পক্ষে তামাক ক্রয় করা হচ্ছে।
ঢাকা টোবাকোর (জাপান) এজিএম ইকবাল হোসেন বলেন আমরা ডিসির কাছ থেকে অনুমতি নিয়েছি।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code