স্বেচ্ছাশ্রমে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ মেরামত

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

মহানন্দ অধিকারী মিন্টু, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি॥
খুলনার পাইকগাছায় বিভিন্ন স্থানের ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ এলাকাবাসি স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে মেরামত করেছে। গত বৃহস্পতিবার কয়েকশ মানুষ নিজেদের উদ্যোগে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত করেছেন। এদিকে উপকূলীয় কয়েকটি স্থান ঝুঁকিপূর্ণ রয়েছে। উপজেলার সকল বেড়িবাঁধ আগামী পূর্ণিমার আগেই সংস্কার ও মজবুত করার দাবি জানিয়েছেন এলাকাবাসি।
জানাগেছে, পূর্ণিমার প্রভাবে নদ-নদীতে জোয়ারের পানি অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় গত মঙ্গল ও বুধবার উপজেলার রাড়ুলী ইউনিয়নের কাটিপাড়া, দেলুটি ইউপির জিরবুনিয়া, সোলাদানার গুচ্ছগ্রাম সহ কয়েকটি স্থানের বাঁধ ভেঙ্গে এলাকা প্লাবিত হয়। এতে মৎস্য, কৃষি ফসল ও পানের বরজের ব্যাপক ক্ষতি হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস জানান, বাঁধ ভেঙ্গে প্লাবিত হওয়ার ফলে ৬শ বিঘার চিংড়ী ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। যার ক্ষয় ক্ষতির পরিমাণ ২০লক্ষ টাকা। এদিকে যেসব এলাকার বাঁধ ভেঙ্গে যায় সে সকল ক্ষতিগ্রস্ত বাঁধ শতশত এলাকাবাসি বৃহস্পতিবার স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে মেরামত করেছেন। ক্ষতিগগ্রস্ত এসব বাঁধ যেমন টেকসই করার দরকার তেমনি যেসব এলাকা ঝুঁকিপূর্ণ রয়েছে সেসব বাঁধ ও মজবুত করার প্রয়োজন বলে মনে করছেন এলাকাবাসি। পাইকগাছা নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটি প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাড. প্রশান্ত মন্ডল, লতা, দেলুটি, সোলাদানা ও লস্কর সহ যেসব ইউনিয়নের বাঁধ ঝুঁকিপূর্ণ রয়েছে সেগুলো এখনই মেরামত ও টেঁকসহি বেড়িবাঁধ করার দাবী জানান। তা না’হলে আগামী বর্ষা মৌসুমে বেড়িবাঁধ ভেঙ্গে এলাকা প্লাবিত হয়ার আশঙ্কা করেন। উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জানান, ইতোমধ্যো ক্ষতিগ্রস্ত বাঁধ এলাকাবাসির সহযোগিতায় মেরামত করা হয়েছে এবং ক্ষয় ক্ষতি নিরূপণ করে উর্দ্ধতন কর্তৃপক্ষ বরাবর পাঠিয়ে দিয়েছি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code