পাটকেলঘাটায় র‌্যাবের অভিযানে ৩৪ পিস কচ্ছপ উদ্ধার

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

 

Manual2 Ad Code

 

পাটকেলঘাটা (সাতক্ষীরা):

Manual6 Ad Code

পাটকেলঘাটার দলুয়া বাজারে কচ্ছপ ক্রয়-বিক্রয়কালে ৩৪ পিস কচ্ছপসহ দুই ব্যবসায়িকে আটক করেছে  র‌্যাব । সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ১০.৪৫ দিকে সাতক্ষীরা র‌্যাব-৬ এর  এসপি মো: শাহিনুর ইসলামের নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে তাদের আটক করে । আটক দুই কচ্ছপ ব্যবসায়ী  তালা উপজেলার খলিষখালি ইউনিয়নের কৈখালী গ্রামের পঞ্চানন সরকারের ছেলে প্রশান্ত সরকার (৫২),  দুর্বাডাঙ্গা গ্রামের নিরাপদ হালদারের ছেলে উত্তম হালদার (৫১) র‌্যাব-৬ এর আওতাধীন সাতক্ষীরা ব্রাঞ্চের অধিনায়ক মো.শাহিনুর ইসলাম জানান, ৩৪ পিস কচ্ছপসহ দুই কচ্ছপ ব্যবসায়িকে আটক করা হয়েছে।পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদ মুর্শেদ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বন্য প্রাণী সংরক্ষণ আইন-২০১২ এর (৬)১/৩৪খ আইনে একটি মামলা হয়েছে। মামলা নাং-৮। তাং ২৩-১২-২০১৯ ইং। এদিকে কচ্ছপগুলিকে বন্য প্রাণী উদ্ধার ও পূনর্বাসন কেন্দ্র খুলনায় জমা দেয়া হয়েছে বলে র‌্যাব-৬ এর ডিএডি এস এম ফরহাদ হাসান জানান। কচ্ছপগুলি উদ্ধারের সময় সং্গে ছিলেন র‌্যাব-৬ এর এস আই আলমাস মিয়া, হাবিলদার রফিকুল ইসলাম ও এ এস আই নুরুল আলম।

 

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code