সুজানগরে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষায় গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময়

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

সুজানগর (পাবনা) প্রতিনিধি :
পাবনার সুজানগর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ ও পক্ষাঘাত গ্রস্থ্যদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি) আয়োজনে ও মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) ও ডিএফআরডি সহযোগিতায় প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষায় গণমাধ্যম ও সমাজ ভিত্তিক সংগঠনের ভূমিকা শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বিআরডিবি হল রুমে উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি শহীদুল ইসলামের সভাপতিত্বে ও প্রকল্প কর্মকর্তা জাকির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক, সুজানগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টার, কেন্দ্র ব্যবস্থাপক কুদরত ই মুছা আরিফ। এসময় আরো বক্তব্য দেন সাংবাদিক তৌফিক হাসান, জামিলুর রহমান লিটন,এম মনিরুজ্জামান, এস.এম. মাসুদুর রহমান, আনোয়ার হোসেন, আব্দুল হাকিম, মো¯তফা জামাল জুম্বু, আব্দুল হানিফ, কামাল হোসেন, হাফিজুর রহমান, নারী উদ্যোক্তা শামীমা ফেরদৌস সুমি, প্রতিবন্ধী বিউটি আক্তার,জাগরণী চক্র ফাউন্ডেশনের হিসাবরক্ষক পিয়ারুল ইসলাম প্রমুখ। বক্তারা প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code