নওগাঁর নদনদী গুলো শুকিয়ে যাচ্ছে পলো দিয়ে মাছ ধরার উৎসব

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

গৌতম কুমার মহন্ত, মহাদেবপুর:
চলতি শুষ্ক মৌসুমে নওগাঁর মহাদেবপুরসহ জেলার বিভিন্ন নদনদী, খালবিল ও জলাশয়ের পানি শুকিয়ে যেতে শুরু করেছে। ফলে শুরু হয়েছে ওইসব জলাশয় গুলোতে এলাকার মৎস্য শিকারীদের পলো দিয়ে মাছ ধরার উৎসব। জেলার মহাদেবপুর, নিয়ামতপুর, বদলগাছী ও মান্দা উপজেলার উপর দিয়ে প্রবাহিত আত্রাই নদী, যমুনা নদী, পুর্নভবা এবং শিবনদীসহ খালবিল শুকিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। তবে আধুনিক যন্ত্রের যুগে সনাতনী পদ্ধতিতে পলো দিয়ে মাছ শিকারের দৃশ্য এখন অনেকটায় বিদ্যমান রয়েছে এসব উপজেলায়। গতকাল ৭ ফেব্রুয়ারী রবিবার মান্দা উপজেলার শিবনদীতে সকাল থেকে দুপুর পর্যন্ত পলো দিয়ে মাছ শিকারে মেতে উঠেন এলাকার মৎস্য শিকারীরা। কোমরে ও মাথায় গামছা বেঁধে হাতে পলো নিয়ে শতাধিক মৎস্য শিকারীকে দেখা যায় ওই নদীতে দলবদ্ধ হয়ে মাছ শিকার করতে। এসব মাছ শিকারের দৃশ্য দেখতে নদীর দুই তীরে উৎসব জনতার ভীড় জমে যায়। ক্ষনে ক্ষনে উৎসিত জনতা করতালির মাধ্যমে উৎসাহিত করে ওইসব মৎস্য শিকারীদের। নদীর দুই পাড় থেকে দুটি দল একই সঙ্গে পলো দিয়ে মৎস্য আহোরনের দৃশ্য অবলোকন এলাকার নতুন প্রজন্মের যুব সমাজকে উৎসাহিত করেছে। এলাকার সচেতন মহল মনে করছেন পলো দিয়ে মাছ ধরার এ সংস্কৃতি হারিয়ে যাতে না যায় সে লক্ষ্যে আগামী প্রজন্মকে সচেতন করতেই তাদের এ প্রয়াস

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code