জাতীয় স্যানিটেশন মাস ও বিশ^ হাত ধোয়া দিবস প্রদর্শনী অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

 

আটঘরিয়া(পাবনা) প্রতিনিধি ঃ
“উন্নত স্যনিটেশন নিশ্চিত করি, করোনা ভাইরাস মুক্ত জীবন গড়ি” এই স্লোগানকে সামনে নিয়ে আটঘরিয়া উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ২০২০ইং ও বিশ^ হাত ধোয়া দিবস উপলক্ষে প্রচার ও প্রদর্শনী অনুষ্ঠান গতকাল মঙ্গলবার সকাল এগারোটার সময় উপজেলা কর্নারে অনুষ্ঠিত হয়েছে।

Manual8 Ad Code

এসময় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা: ফুয়ারা খাতুন। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: তানভীর ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা মতিউর রহমান।

Manual2 Ad Code

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রুখশানা কামরুনাহার, সমাজ সেবা কর্মকর্তা ইসমত জেরিন, নির্বাচন কর্মকর্তা সিরাজুল ইসলাম, সমবায় কর্মকর্তা মজিবুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল করিম, সহকারি প্রোগ্রামার রকনুজ্জামান, সহকারি শিক্ষা কর্মকর্তা কামরুজ্জামান খাজা, সুলতান মাহমুদ, সহকারি প্রোগ্রামার (বেনবেইস) রায়হান কিবরিয়া রনি, প্রধান শিক্ষক মাহাতাব উদ্দিন, মাহবুবা খাতুন মায়া সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code