বাংলা একাডেমি আয়োজিত বইমেলার মঞ্চে শব্দকথা’র মোড়ক উন্মোচন।

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

গত ২৮ ফেব্রুয়ারি রোজ শুক্রবার সন্ধ্যা ৭ ঘটিকায় বাংলা একাডেমি আয়োজিত ঢাকা বইমেলার মঞ্চে লিটলম্যাগ শব্দকথা’র আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়।

মোড়ক উন্মোচন করেন বরেণ্য গীতিকবি শহীদুল্লাহ ফরায়জী, বিশিষ্ট কবি ও অভিনেতা এবিএম সোহেল রশিদ, কবি টিপু রহমান, কবি ও সাংবাদিক ইবনে জামান সামছু, কবি ও প্রাবন্ধিক সৈয়দ আসাদুজ্জামান সুহান, কবি ও প্রাবন্ধিক মোহাম্মদ ইয়াকুব, সমাজকর্মী শামসুন নাহার, কবি মাসুদ পারভেজ, আবৃত্তি শিল্পী আলমগীর ইসলাম শান্ত, সম্পাদক ও প্রকাশক মনসুর আহমেদ প্রমুখ।

Manual6 Ad Code

উল্লেখ্য যে, লোকসাহিত্যের তীর্থস্থান সিলেটের বেশ কয়জন আউল – বাউল, সুফি – দার্শনিক, এবং ক্ষণজন্মা বিপ্লবীদের জীবনকর্ম নিয়ে শব্দকথা’র ২য় সংখ্যা প্রকাশিত হয়েছে। এক মলাটে আবদ্ধ করা হয়েছে রাধারমণ দত্ত, হেমাঙ্গ বিশ্বাস, শাহ আব্দুল করিম, সৈয়দ শাহনুর, শেখ ভানু, সঞ্জীব চৌধুরী ও বিনয় সূত্রধর কে। এছাড়াও বেশকিছু কবিতা ও প্রবন্ধ ছাপা হয়েছে।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code