চীনের বিরুদ্ধে সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ জাপানের

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: চীনের বিরুদ্ধে সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ তুলেছে জাপান। রবিবার জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এমন অভিযোগ তুলেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

কম্বোডিয়ায় আসিয়ান শীর্ষ সম্মেলনে দেওয়া ভাষণে এ নিয়ে কথা বলেন ফুমিও কিশিদা। তিনি বলেন, চীন ক্রমাগত এমন সব পদক্ষেপ নিচ্ছে যা জাপানের সার্বভৌমত্বের লঙ্ঘন। এর মধ্য দিয়ে তারা এই অঞ্চলে উত্তেজনার পারদ বাড়িয়ে তুলছে।

Manual4 Ad Code

জাপানের প্রধানমন্ত্রী বলেন, তাইওয়ান প্রণালীতে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ।
এদিকে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে চীনের সংখ্যালঘু উইঘুর সম্প্রদায়ের মানবাধিকার পরিস্থিতি নিয়ে ‘গুরুতর উদ্বেগ’ জানানো হয়েছে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code