প্রাচীন তিন ঐতিহ্য

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

আউসবুর্গের ঐতিহাসিক পানি ব্যবস্থাপনা

পাঁচশ বছর ধরে জার্মানির আউসবুর্গে চলছে পানি ব্যবস্থাপনা। ১৫০ কিলোমিটার দৈর্ঘ্যরে ছোট ছোট নদী আর কৃত্রিম খাল দিয়ে ঘেরা বাভারিয়ান এ শহরটি। এখন স্বীকৃতির অপেক্ষায় আছে মধ্য ইউরোপের সবচেয়ে পুরনো ওয়াটার টাওয়ার আর হারকিউলিস ঝর্ণা।

 

Manual6 Ad Code

আরৎগেবার্গের খনি অঞ্চল

Manual5 Ad Code

আরৎগেবার্গের ঠিক মাঝখানে জার্মান-চেক সীমান্ত। সীমান্তের দু’দিকেই আটশ বছর ধরে চলছে খনন, যা এখানকার ঐতিহ্যে পরিণত হয়েছে। প্রথমবার এখান থেকে রুপা উত্তোলন করা হয়। পরে পাওয়া যায় ইউরেনিয়ামের সন্ধান। এ জায়গাজুড়ে আছে পৃথক ২২টি দর্শনীয় স্থান।

Manual3 Ad Code

রোমান সীমান্ত দানিয়ুব লাইমস

Manual7 Ad Code

১৯০০ বছর আগের কথা। রেগেন্সবুর্গে ‘পর্তা প্রেতরিয়া’ নির্মাণ করে রোমানরা। দানিয়ুব নদী ঘিরে তাদের দুর্গের সীমান্ত দিতেই এ স্থাপত্য। জার্মানি, অস্ট্রিয়া, স্লোভাকিয়া এবং হাঙ্গেরিতেও দানিয়ুব লাইমসের নিদর্শন খুঁজে পেয়েছেন নৃতাত্ত্বিকরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code