গাংনীতে চাহিদা ভিত্তিক সাব ক্লাষ্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual5 Ad Code

মেহেরপুর :
গাংনীতে চাহিদা ভিত্তিক সাব ক্লাষ্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছ্ ে। প্রাথমিক স্তরের শিশুদের বাংলা ও ইংরেজি রিডিং পড়া শিক্ষাদান কৌশল নিরুপন ও প্রদর্শন এবং পাঠে সেগুলো যথাযথ প্রয়োগ সংক্রান্ত প্রশিক্ষণ উপজেলার পীরতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। কাজীপুর ক্লাষ্টারের দায়িত্ব প্রাপ্ত উপজেলা সহকারী শিক্ষা অফিসার আরিফ হাসানের আয়োজনে দিনব্যাপী প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। সহকারী শিক্ষা অফিসার আরিফ হাসা জানান, প্রতি ৩ মাস পর পর বিভিন্ন ক্লাষ্টাওে ১ দিন ব্যাপী সাব ক্লাসষ্টার প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়ে থাকে। শিক্ষার্থীদের সহজ ও আনন্দ হাসি গানের মধ্য দিয়ে পাঠ দানের উদ্দেশ্যে শিক্ষকদের দক্ষ করে গড়ে তোলার জন্য প্রশিক্ষণের আয়োজন করা হয়। তিনি আরও জানান, ক্লাষ্টার এলাকায় ২ জন অভিজ্ঞ শিক্ষকদের প্রশিক্ষক হিসাবে রাখা হয়।
প্রশিক্ষণে উপস্থিত ছিলেন, বেতবাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল হুদা, হাড়াভাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাদি । এসময় গাংনী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অল্ডামসহ পার্শ্ববর্তী ৪ টি বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন। প্রশিক্ষনে ভাল পারফরমেন্স করায় লতিফা আখতারকে পুরষ্কৃত করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code