নিউইয়র্কে সাহিত্য একাডেমির ১১১তম আসর

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

নিউইয়র্ক : নিউইয়র্কে জ্যাকসন হাইটসের একটি মিলনায়তনে গত ২৮ ফেব্রুয়ারি শুক্রবার অনুষ্ঠিত হলো ‘সাহিত্য একাডেমি, নিউইয়র্ক’র ১১১ তম মাসিক সাহিত্য আসর। পুরো আসর পরিচালনায় ছিলেন একাডেমির পরিচালক মোশাররফ হোসেন। আসরের শুরুতেই ভাষা শহীদ ও ভাষা যোদ্ধাদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হয়। এবারের আসরে আলোচনায় অংশগ্রহণ করেন লেখক ফেরদৌস সাজেদীন, কবি তমিজ উদদীন লোদী, ঠিকানা পত্রিকার প্রধান সম্পাদক মোঃ ফজলুর রহমান, সাংবাদিক নিনি ওয়াহেদ, কবি কাজী আতীক, অধ্যাপিকা হুসনে আরা, লেখক এবিএম সালেহ উদ্দীন, কবি মিশুক সেলিম, মমতাজ বেগম সুমী এবং লেখক আবু সাঈদ রতন।
আসরে উপস্থিত ছিলেন উম্মে কুলসুম পপি, রাহাত কাজী শিউলি, পারভীন সুলতানা, কামাল হোসেন মিঠু, আম্বিয়া অন্তরা, আখতার আহমেদ রাশা, শেখ সোহেব সাজ্জাদ, শওকত রিপন, ম্যারিষ্টলা শ্যামলী আহমেদ, এম.বি হোসাইন তুষার, সাহা পরিমল, বীণা মজুমদার, মনিরা মমতাজ, শিবলি ছাদেক শিবলু, শুভা রহমান, সাফওয়ান নাহিয়ান, সেলিনা আক্তার প্রমুখ।
আসরে আবৃত্তি করেন মুমু আনসারী, তাহরীনা পারভীন প্রীতি, নাসিমা আক্তার ও তন্ময় মজুমদার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code