চৌগাছায় ধানের দাম কমায়’ বোরো চাষে ধস

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

বেনাপোল (যশোর) :
চলতি বোরো মৌসুমে যশোরের চৌগাছায় ১৭ হাজার ৮২০ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। যা লক্ষমাত্রার চেয়ে ৬৮০ হেক্টর অর্থাৎ ৪ হাজার ৭৬০ বিঘা কম। এ ধান চাষের সাথে ২১ হাজার কৃষক জড়িত রয়েছেন। উপজেলায় চলতি মৌসুমে ১৮ হাজার ৫০০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছিল।

Manual5 Ad Code

কৃষকরা জানান, বিগত আমন ও বোরো মৌসুমে ধান চাষে বিঘা প্রতি প্রায় ৫ হাজার টাকা লোকসান হয়েছে। যে কারণে এবার অনেকে ভুট্টা, গম, মসুর ও পেয়াজ চাষে ঝুকেছেন। এজন্যই ধানের চাষ কম হয়েছে।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, চলতি মৌসুমে উপজেলায় ১৮ হাজার ৫০০ হেক্টর জমিতে বোরো আবাদ হওয়ার কথা ছিল। কিন্তু গত মৌসুমে ধানের দাম অস্বাভাবিকভাবে কমে যাওয়া এবং চলতি বছর ভুট্টা, গোল আলু, পেঁয়াজ, গম, মসুরসহ অন্য আবাদে কৃষক ঝুঁকে যাওয়ায় লক্ষমাত্রার চেয়ে ৬৮০ হেক্টর কম জমিতে বোরো চাষ করেছেন কৃষকরা।
চলতি মৌসুমে উপজেলার ফুলসারা ইউনিয়নে ২ হাজার ১২০ হেক্টর, পাশাপোলে ২ হাজার ১০০ হেক্টর, সিংহঝুলিতে ১ হাজার ২০০ হেক্টর, ধুলিয়ানীতে ৯৫০ হেক্টর, চৌগাছা সদরে ১ হাজার ১০০ হেক্টর, জগদীশপুরে ১ হাজার ৫০ হেক্টর, পাতিবিলায় ১ হাজার ১৫০ হেক্টর, হাকিমপুরে ১ হাজার ৫৫০ হেক্টর, স্বরূপদহে ১ হাজার ৭০০ হেক্টর, নারায়ণপুরে ১ হাজার ৮৫০ হেক্টও, সুখপুকুরিয়ায় ২ হাজার ৩৫০ হেক্টর এবং চৌগাছা পৌর এলাকায় ৭০০ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে।

Manual2 Ad Code

এসব জমিতে ব্রি- ২৮, ব্রি-৫০, ব্রি- ৬৩, ব্রি- ৮১, সুবললতা, কাজললতা, মিনিকেট, সিনজেনটা-১২০৩ ও এএসএল- ৮৮ ধানের চাষ হয়েছে বেশি। এছাড়াও অন্যান্য জাতের ধান চাষ করেছেন কৃষকরা।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code