লোহাগড়ার কবি আব্দুল গফুর ভালো নেই

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

 

মোঃ বুলবুল খান, লোহাগড়া (নড়াইল) :
রোগে আক্রান্ত কবি আব্দুল গফুর(১১০) ভালোনেই। বৃদ্ধ বয়সে তিনি চোখে যেমন ভাল দেখতে পান না, তেমনি গায়েও নেই বল। তিনবেলা ভাতও জোটেনা। লক্ষীপাশা ইউনিয়নের বয়রা গ্রামের মৃত মালু শেখের ছেলে কবি গফুর।

Manual7 Ad Code

বিশিষ্ট সমাজসেবক লক্ষীপাশা গ্রামের বিএম লিয়াকত হোসেন ও লোহাগড়া পৌর প্রেস ক্লাবের সভাপতি শিমুল হাসান জানান, কবি গফুর তাঁর কলমের ছোঁয়ায় মুগ্ধ করেছেন আমাদের। লক্ষীপাশা ইউনিয়নের চেয়ারম্যান কাজী বনি আমিন বলেন, তিনি ”গহের কবি” নামে এলাকায় সমধিক পরিচিতি পেয়েছেন। আমরা সাধ্যমতো সহযোগিতা করে থাকি।

Manual2 Ad Code

কবি আব্দুল গফুর জানান, স্ত্রীসহ বড় ছেলে কবিরুল(৪০) ও রবিউল(৩৭) তিনজনই গত ৫/৬ বছরের মধ্যে বি ভাইরাস রোগে আক্রান্ত হয়ে মৃত্য বরণ করেছেন। এখন বাসোনা ও রাফেজা নামে দুটি মেয়ে রয়েছে। তারা বিবাহিত। ভাত রান্না করে দেবার কেউ নেই, তাই নিজেই অসুস্থ শরীর নিয়ে দিনে একবার কোন রকমে রান্না করেন। গ্রামের মানুষের পাশাপাশি ও দু মেয়েরা মাঝে মাঝে ভাত দিয়ে যান। বয়রা গ্রামে টিনের খুঁপড়ি ঘরে বাস করেন এই কবি। চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর নিকট আবেদন করলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশিষ্ট এই কবিকে ইতিমধ্যে ৫ লাখ টাকার সহযেগিতা করেছেন। কবি আব্দুল গফুর আরো জানান, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়েও অনেক কবিতা লিখেছি। লিখেছি গ্রাম ও দেশ নিয়ে, দেশের মানুষকে নিয়ে হাজারো কবিতা লিখেছি। এই কবির লেখা কবিতার মধ্যে অন্যতম ”গুণবতী,গুরুর বাড়ি, নৌকা। বঙ্গবন্ধুকে নিয়েও তিনি গান রচনা করেছেন। তাঁর রচিত কবিতার সংখ্যা প্রায় তিনহাজার, গান প্রায় পাঁচশত। প্রধানমন্ত্রী থেকে প্রাপ্ত অর্থ নিজের ও দু ছেলের চিকিৎসায় লাগিয়েছেন কবি গফুর।

এখন তিনবেলা গরমভাত জোটেনা, শরীরে ব্যাথা ও চোখে কম দেখেন গফুর। তিনি বলেন, মৃত্যুর আগ পর্যন্ত একটু শান্তিতে বাস করতে চাই। বঙ্গবন্ধুর সোনার বাংলায় কিছু স্মৃতি রেখে যেতে চাই।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code