সোলাদানা ইউপি’র সাবেক চেয়ারম্যান মাজেদের দাফন সম্পন্ন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা)।।
খুলনার পাইকগাছায় যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে সোলাদানা ইউপি’র সাবেক চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা এসএমএ মাজেদের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় লস্কর-পাইকগাছা ইসলামিয়া দাখিল মাদরাসা মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, খুলনা-৬ (পাইকগাছা-কয়রার) সংসদ সদস্য আকতারুজ্জামান বাবু, সাবেক সংসদ সদস্য এ্যাডঃ সোহরাব আলী সানা, উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আরাফাতুল আলম ও ওসি মোঃ এজাজ শফী, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি অ্যাডভোকেট জিএ সবুর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদ, ইন্সপেক্টর (তদন্ত) মোঃ আশরাফুল আলম, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, সোলাদানা ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক, পাইকগাছা প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট এফএম এ রাজ্জাক সহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ। গত সোমবার রাত ৮ টার তিনি মৃত্যু বরণ করেন। দীর্ঘদিন তিনি দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code