করোনার কারণে সিনেমা মুক্তির আশঙ্কা

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual7 Ad Code

বিশ্বের অন্যান্য দেশের মতো করোনা ভাইরাস আতঙ্কে বাংলাদেশও। এরইমধ্যে দেশেও ৩ জন এই ভাইরাসে আক্রান্ত বলে ঘোষণা দেওয়া হয়েছে। সেই প্রভাব পড়েছে এবার সিনেমা মুক্তিতে। এই মাসে অনেকগুলো সিনেমা মুক্তির কথা থাকলেও সিনেমাগুলো নির্দিষ্ট সময়ে মুক্তি পাবে কি-না সেই আশঙ্কা দেখা দিয়েছে।

Manual2 Ad Code

এরমধ্যে মুক্তি বাতিলের তালিকায় রয়েছে ‘ঊনপঞ্চাস বাতাস’। ১৩ মার্চ প্রেক্ষাগৃহে আসার কথা ছিল এই সিনেমাটির। নির্মাতা জানান, এখন সবার সচেতন থাকা জরুরি। কারণ জীবন আগে। তারপর বিনোদন। সে কারণে আমরা ঊনপঞ্চাশ বাতাস ছবির মুক্তি পিছিয়ে দিতে বাধ্য হয়েছি।’ সিনেমাটিতে অভিনয় করেছেন শার্লিন ফারজানা ও ইমতিয়াজ বর্ষণ।

 

Manual7 Ad Code

আগামী ২০ মার্চ দুটি ছবি মুক্তি মুক্তির তালিকায় রয়েছে। এরমধ্যে রয়েছে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ সিনেমাটি। এখন পর্যন্ত এই সিনেমাটির মুক্তি বাতিল হয়নি। তবে বাতিলের আশঙ্কা রয়েছে। পরিস্থিতি এমন থাকলে নির্ধারিত তারিখে ছবিটি মুক্তি থেকে পিছিয়ে আসতে পারে। অন্যদিকে সুজন বড়ুয়ার ‘বান্ধব’ ছবিটিও ২০ মার্চ মুক্তির ঘোষণা দেয়া হয়েছিল। এ ছবিটিও নির্দিষ্ট সময়ে মুক্তি না পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সিনেমায় প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন মৌ খান ও গাজী রাকায়েত।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code