সিআইএ প্রধানকে মাঠে নামাচ্ছেন বাইডেন

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: অবরুদ্ধ গাজায় ইসরায়েলের নৃশংসতায় বিপুল সংখ্যক বেসামরিক মানুষ নিহত হওয়ার
প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিআইএর প্রধান উইলিয়াম জে বার্নসকে সক্রিয় হতে
বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আগামী দিনগুলোতে তাঁকে ইসরায়েল ও হামাসের মধ্যে একটি
উচ্চাভিলাষী চুক্তির মধ্যস্থতায় দেখা যেতে পারে। সম্ভাব্য ওই চুক্তির মধ্যে গাজায় হামাসের হাতে আটক সব
জিম্মির মুক্তির বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে পারে। পাশাপাশি চলমান সংঘাত নিরসনেও তিনি ভূমিকা রাখতে
পারেন।

Manual7 Ad Code

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার দ্য ওয়াশিংটন পোস্ট এ খবর জানায়। নাম প্রকাশে অনিচ্ছুক
কয়েকটি সূত্র নিশ্চিত করেছে, কয়েক দিনের মধ্যে ইউরোপ সফর করবেন বার্নস। সেখানে তিনি ইসরায়েল ও
মিসরের গোয়েন্দাপ্রধান যথাক্রমে ডেভিড বার্নিয়া ও আব্বাস কামেলের সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া কাতারের
প্রধানমন্ত্রী মোহাম্মেদ বিন আব্দুলরহিম আল থানিসহ সংশ্লিষ্টদের সঙ্গে তাঁর বৈঠকের কথা রয়েছে।
সম্ভাব্য এ বৈঠক নিয়ে এর আগে কোনো ঘোষণা আসেনি।

গত ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর গাজায় এ পর্যন্ত ২৬ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। তাদের অধিকাংশই
নারী ও শিশু। যুদ্ধ চলাকালে নভেম্বরে জিম্মি মুক্তির শর্তে তিন দফায় এক সপ্তাহের যুদ্ধবিরতি পালন করে দুই
পক্ষ। এখন ইসরায়েল চাচ্ছে হামাস যেন জিম্মিদের সবাইকে মুক্ত করে দেয়। এর শর্ত হিসেবে দুই মাসের
যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ইসরায়েল। হামাসের সঙ্গে ইসরায়েলের এ যুদ্ধবিরতির আলোচনায়
মধ্যস্থতাকারীর ভূমিকায় ছিল মিসর ও কাতার।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code