ইরানের সঙ্গে চুক্তির ‘ভালো সম্ভাবনা’ দেখছেন ট্রাম্প

লেখক: Rumie
প্রকাশ: ৪ মাস আগে

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট:যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার বলেছেন, সোমবার ইরানের সঙ্গে একটি চুক্তি হওয়ার ‘ভালো সম্ভাবনা’ রয়েছে। এর আগে তিনি তেহরানকে হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য সময়সীমা বেঁধে দিয়েছিলেন, অন্যথায় ভারী বোমা হামলার হুমকি দিয়েছিলেন।ওয়াশিংটন থেকে এএফপি জানায়, ফক্স নিউজের একজন সাংবাদিককে তিনি বলেন, ‘আমার মনে হয় আগামীকাল চুক্তি হওয়ার ভালো সম্ভাবনা আছে, তারা এখন আলোচনা করছে।’তিনি আরও বলেন, ‘যদি তারা দ্রুত চুক্তি না করে, তাহলে আমি সবকিছু উড়িয়ে দেওয়া এবং তেলের নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়টি বিবেচনা করছি।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code