প্রমাণ মিললে রাজনীতি ছেড়ে দেওয়ার চ্যালেঞ্জ শাহবাজের

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: পাকিস্তানে লং মার্চে ইমরান খানকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করলেন বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সমাবেশে সাবেক প্রধানমন্ত্রী ইমরানকে গুলি করার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভের মধ্যেই এ কথা বলেছেন তিনি। খবর আল জাজিরা’র।

Manual6 Ad Code

বৃহস্পতিবার লং মার্চে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির চেয়ারম্যান ইমরান খানকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় হামলাকারীরা। এতে পায়ে গুলি লাগে তার। হাসপাতালে অস্ত্রোপচারের পর তিনি বলেন, তার পায়ে চারটি গুলি বিদ্ধ হয়।

এ ঘটনায় ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ এবং এক শীর্ষ সেনা কর্মকর্তা জড়িত বলে প্রকাশ্যে অভিযোগ করেন সাবেক এ তারকা ক্রিকেটার। ইতোমধ্যে সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের কোনও অফিসার জড়িত থাকার কথা অস্বীকার করা হয়েছে। ইমরানের বক্তব্যকে অগ্রহণযোগ্য উল্লেখ করা হয় বিবৃতিতে।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code