তারেক রহমানকে ফিরিয়ে আনতে ব্রিটেনের সঙ্গে আলাপ চলছে: তথ্যমন্ত্রী

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে আমরা ব্রিটিশ সরকারের সঙ্গে আলাপ-আলোচনা করেছি। আলোচনা চলমান।

বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভা কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই কথা বলেন।

তিনি বলেন, আইন-আদালতের ওপর বিএনপির কোনও আস্থা নেই। তারা (বিএনপি) শুধু বিদেশিদের কাছে যায়। আমরা বিদেশিদের কাছে যাই না, কিন্তু বিদেশিরা প্রয়োজনে আমাদের কাছে আসে।

Manual2 Ad Code

বিএনপি নেতারা বলছেন, দলকে নেতৃত্বশূন্য করতে নির্বাচনের আগে তারেক রহমান ও জোবাইদার সাজা দেওয়া হয়েছে। এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, স্বাভাবিক প্রক্রিয়ায় বিচার হয়েছে, বিচারের রায় হয়েছে।

Manual2 Ad Code

মন্ত্রী বলেন, তাদের (বিএনপির) পছন্দের মানুষরাই যখন ক্ষমতায় তখনই এই মামলা হয়। আমাদের সরকার প্রতিহিংসাপরায়ণ নয়। এই মামলা আমরা করিনি। মামলার রায় হওয়ার জন্য ১৪ বছর অপেক্ষা করতে হতো না। এই মামলা করেছে তাদের পছন্দের তত্ত্বাবধায়ক সরকার ২০০৭ সালে।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code